রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, আটক ৫

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, আটক ৫

নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জায়গায় মা ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ।

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ ‍দিনের অভিযান চলছে। অভিযানে পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদ-নদীতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। স্পিডবোড দিয়ে টহলের পাশাপাশি বাজারে ইলিশ বিক্রি ও মজুতে রয়েছে কঠোর নজরদারি।

তৃতীয় দিনের মতো সকাল থেকেই পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়। জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্টসহ চরগড়া জাল।

অপরদিকে, ভোলাতেও অভিযান চালিয়ে ৯ হাজার মিটার জাল ও প্রায় এক মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।
তবে ঠিক বিপরীত চিত্র চাঁদপুরে। অভিযানের মুখে খালি নদীর তীর। নেই কোনো মাছ ধরার নৌকা অথবা জেলে। নিষেধাজ্ঞা মেনে মাছ শিকারে যাননি জেলেরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: