শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স হয়েছে। আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে। এছাড়াও তিনি এর আগে তার সমস্যার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে। সরকার তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার বিষয়টি আইন মন্ত্রণালয় বিশ্লেষণ করছে।’

প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, গণপরিবহনে ছাত্র -ছাত্রীদের সাথে অসৌজ্যনমূলক আচরণ দু:খজনক। এরকম আচরণ কাম্য নয়। নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজ্যনমূলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকারগ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ।
গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান প্রতিমন্ত্রী।

দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে প্রতিমন্ত্রী তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, এই সাঈদী এদেশের অনেক অপকর্মের হোতা। তাকে জেলে রেখে রাষ্ট্রের অর্থে ভরণ পোষণ করানো হচ্ছে। এটা নিয়ে সবাইকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। এক্ষেত্রে মিডিয়ার একটি বড় ভূমিকা পালন করতে হবে। বাসস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: