শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
আড়ংঘাটা মাধ্যঃ বিদ্যালয়ের বিগত পরিচালনা পর্ষদের দ্বায়িত্ব হস্তান্তর

আড়ংঘাটা মাধ্যঃ বিদ্যালয়ের বিগত পরিচালনা পর্ষদের দ্বায়িত্ব হস্তান্তর

মুন্সী মেহেদী হাসান:

খুলনা মহানগরীর আড়ংঘাটা ইউনিয়নের অন্তর্গত আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, বর্তমান সভাপতি মোঃ সোহেল সরদারের কাছে বিগত কমিটি দ্বায়িত্ব হস্তান্তর করেছেন। শনিবার সকাল ১১ ঘটিকার দিকে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদের এক বিশেষ সভায় বিগত কমিটির সভাপতি মোড়ল জাহাঙ্গীর হোসেন, বর্তমান সভাপতি মোঃ সোহেল সরদারের নিকট দ্বায়িত্বভার হস্তান্তর করেন। এসময় আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গাফফার শেখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক / শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মোঃ সোহেল সরদার বলেন, আমাকে আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায়, আড়ংঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, খুলনার মাটি ও মানুষের অত্যান্ত প্রিয় নেত্রী, নির্যাতিত -নিপিড়ীত মানুষের আশ্রয়স্থল, খুলনা – ০৩ আসনের বার বার নির্বাচিত এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী -বেগম মন্নুজান সুফিয়ানকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । পাশাপাশি আমার অভিভাবক বেগম মন্নুজান সুফিয়ানের দিকনির্দেশনা অনুযায়ী অত্র বিদ্যালয় কমিটির বিগত সভাপতি মোড়ল জাহাঙ্গীর হোসেনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: