বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম
বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স : সমাজকল্যাণ মন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি
ফায়ার সার্ভিসের ১৩ কর্মকর্তার পদোন্নতি

ফায়ার সার্ভিসের ১৩ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ জন উপসহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা। আজ সোমবার সকাল ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়।
পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।” দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন সততার সাথে সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর তিনি উপস্থিত পরিচালক ও উপপিরচালকগণকে সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।
সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, “অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের আন্তরিক উদ্যোগ আর সময়ানুগ নির্দেশনায় আমরা নতুন বছরের প্রথম মাসেই এই পদোন্নতি দিতে পেরে আনন্দিত।” স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওহিদুল ইসলাম; পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সহকারী পরিচালক (ওয়ারহাউজ ও ফায়ার প্রিভেনশন) মোঃ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান। এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি; প্রকল্প পরিচালকগণ, উপপরিচালকগণসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: