শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছে।
২৬ মার্চ ২০২৬ তারিখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক গম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা শ্রদ্ধাভরে শহীদদের অবদান স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক পরিবার দেশের প্রতি গভীর ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং জাতির কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: