শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান

বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান

বিনোদন প্রতিবেদক : হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির আবেগে ঘেরা পহেলা বৈশাখকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন একটি মৌলিক গান “বৈশাখ এলো রে এলো”। গীতিকার ও সুরকার মিজানুর রহমানের কথায় ও সুরে এবং শিল্পী সালমান রাজের কণ্ঠে গানটি ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
বাংলা সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে গ্রামীণ ঐতিহ্য, লোকজ ধারা, আনন্দ-উচ্ছ্বাস ও নতুন বছরের আহ্বানকে গানে ফুটিয়ে তুলেছেন মিজানুর রহমান। গানের কথায় পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার চিরায়ত বার্তা যেমন রয়েছে, তেমনি বাঙালির উৎসবমুখর খাওয়া-দাওয়া ও মিলনমেলার চিত্রও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
গানটি সম্পর্কে গীতিকার মিজানুর রহমান বলেন, “এই গানে আমি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মূল চেতনাকে তুলে ধরার চেষ্টা করেছি। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক।” তিনি আরও জানান, গানটির সুরও তিনি নিজেই করেছেন, যাতে কথার সাথে সুরের একটি স্বতন্ত্র সামঞ্জস্য বজায় থাকে।
শিল্পী সালমান রাজ তার কণ্ঠে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। তার গায়কিতে বৈশাখের আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ এক নতুন মাত্রা পেয়েছে। সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে এক চমৎকার সমন্বয়ের উদাহরণ।
উল্লেখ্য, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে “বৈশাখের রং” শিরোনামের বিশেষ অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে মোহনা টিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মিজানুর রহমান নিজেই। নতুন বছরের শুরুতেই এই গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: