সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
রূপালী ব্যাংকে “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকে “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাণিজ্য ডেস্ক :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দিলকুশাস্থ রূপালী ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরেণ্য অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, মো. রফিকুল আলম ও মো. আলী আক্কাস এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ সাফায়েত হোসেন, তানভীর হাছনাইন মঈন, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও এসএম দিদারুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: