রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :
সরকারী মালিকানাধীন রূপালী বাংক পিএলসি’র ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
এ সময় নজরুল হুদা ব্যাংকের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং রূপালী ব্যাংক কিছুদিনের মধ্যে একটা অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিনত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি শ্রেনীকৃত ঋণ আদায়, আমানত বৃদ্ধি ও সিএমএসএমই ঋণ প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যবসায়িক বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের জন্য ব্যাংকের সকল নির্বাহীসহ কর্মকর্তা-কর্মচারীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক ই আযম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য, মো. মঈন উদ্দিন মাসুদ, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, মো. আবুল হাসান এবং ভার্চ্যুয়ালি রোকনুজ্জামান ও এস এম দিদারুল ইসলামসহ সকল নির্বাহী কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: