রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীন দিগন্ত ডেস্ক:
রূপালী বাংক পিএলসি বরিশাল বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে উন্নত গ্ৰাহকসেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক সূচকে সাফল্য অর্জনের জন্য বরিশাল বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. হায়দার আলী, পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের
জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হালিম ও মো. আব্দুল কাদের জিলানী, বিভাগীয় অফিস ও জোনাল অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, বরিশাল বিভাগের ৪৯ টি শাখা ও ২ টি উপশাখা প্রধান এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: