সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ সহজীকরণের তাগিদ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ সহজীকরণের তাগিদ

ঢাকা,: সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও সহজীকরণের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার মতিঝিল চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট এর এক বৈঠকে ব্যবসায়ীরা জানান, সারাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও ব্যবসার লাইসেন্স প্রাপ্তি, নিবন্ধন, অন্যান্য সনদ ও পরিষেবাসহ কাস্টমস প্রক্রিয়া সহজীকরণের দিক থেকে আমরা এখনও অনেক পিছিয়ে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপনে কম উৎসাহ দেখাচ্ছে।
বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বাড়াতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বৈঠকে। পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন মিশনে কর্মরত কমার্শিয়াল কাউন্সেলর এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত জয়েন্ট চেম্বারগুলোকে কাজে লাগানোর প্রস্তাব দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রচুর এফডিআই প্রয়োজন। এক্ষেত্রে আমাদের পলিসি লেভেলে কাজ করার সুযোগ রয়েছে। এসময়, বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করেন তিনি। প্রাপ্ত প্রস্তাবনাসমূহ বিশ্লেষণ করে তা নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।
অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী জানান, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে বেসরকারি খাতের পক্ষ থেকে যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করা গেলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।
কমিটির ডিরেক্টর ইন-চার্জ এবং এফবিসিসিআই পরিচালক আবুল কাসেম খান বলেন, বাংলাদেশ এখনও পুরোপুরি বিদেশি বিনিয়োগ বান্ধব হতে পারেনি। এখন সময় এসেছে দ্রুত করণীয় নির্ধারণ করে অগ্রসর হওয়ার।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমে স্থানীয় উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানসহ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর জোর দেন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হাজী হারুন অর রশিদ, মোহাম্মদ ইশহাকুল হোসেন সুইট, মোঃ আমির হোসেন নূরানী, কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: