রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ থাকবে : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ থাকবে : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ থাকবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
আদিলুর রহমান খান বলেন, গণআন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের স্বল্প সময়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে দুর্নীতির তো কোনো প্রশ্নই আসে না। দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। অন্যায় অবিচারের যে প্রশ্ন এসেছে সে বিষয়ে আমাদের টিম সজাগ থাকবে। ভবিষ্যৎ যাতে ভিন্ন হয় সেজন্যই আমাদের দায়িত্বে আসা।
শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোন কাজে অগ্রাধিকার দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, গ্যাসের কিছু সমস্যা আছে, ক্ষুদ্র শিল্পেও কিছু বিষয় আছে, এ ছাড়া কিছু পরিবেশবান্ধব কাজ, যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত করণ শিল্প ও জাহাজ শিল্প খাতকে পরিবেশবান্ধব অবস্থায় আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করা হবে। আমরা প্রতিদিনই বসব এবং কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, তা করব।
সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। যতদূর সম্ভব আমরা কাজ করব। শিল্পের উৎপাদনের বিষয়টি আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি যাতে গ্যাসের সমস্যার কারণ অ্যাড্রেস করতে পারি। আর এসব কাজগুলো করলে শিল্প মন্ত্রণালয়ের লোকসানের পরিমাণ কমে আসবে।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: