শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
তৃতীয় সন্তানের প্রতীক্ষায় বছর শুরু জাকারবার্গ দম্পতির

তৃতীয় সন্তানের প্রতীক্ষায় বছর শুরু জাকারবার্গ দম্পতির

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তার সঙ্গে জাকারবার্গ সুখবরও দিয়েছেন। ২০২৩ সাল এ দম্পতির জন্য বিশেষ বছর। কারণ, এ বছর তারা তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

ফেসবুক পোস্টে প্রকাশিত ছবির ক্যাপশনে জাকারবার্গ লিখেছেন, ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চকর ও ভালোবাসায় ভরা হতে যাচ্ছে।’

ছবিতে কালো রঙের স্যুট পরিহিত জাকারবার্গকে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে থাকতে দেখা গেছে। তাদের দুজনের মুখে হাসি।

২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট। ২০২২ সালের সেপ্টেম্বরে জাকারবার্গ তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন।

বলেছিলেন, তারা তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। জাকারবার্গ তখন লিখেছিলেন, ‘সবার জন্য অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই, আগামী বছর ম্যাক্স ও আগস্ট নতুন একজন বোন পেতে যাচ্ছে।’

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের মধ্যে প্রথম দেখা হয়। ২০০৩ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এই যুগলের বিয়ে হয় ২০১২ সালের ১৯ মে। জাকারবার্গের বাড়ির আঙিনাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর এ দম্পতি তাদের দশম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: