শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
হঠাৎ উধাও ফেসবুক প্রোফাইলের ছবি-স্ট্যাটাস

হঠাৎ উধাও ফেসবুক প্রোফাইলের ছবি-স্ট্যাটাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে মেটার অ্যাপ- ফেসবুক। এতে বহু ব্যবহারকারীকে পড়তে হয়েছে সমস্যায়।
এ সময় ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। সেখানে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ লেখাটি প্রদর্শিত হচ্ছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। যদিও কি কারণে এমন সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের তা জানা যায়নি।

ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’

ধারণা করা হচ্ছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।

এরআগে, ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: