রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা
জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান মাওদুদী

জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান মাওদুদী

মোঃ মোস্তাফিজুর রহমান মাওদুদী

নিজস্ব প্রতিবেদক:
মোঃ মোস্তাফিজুর রহমান মাওদুদী সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেড এর নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন। মোঃ মোস্তাফিজুর রহমান মাওদুদী ১৯৮৮ সালে জনতা ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চাকুরিকালে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় ও এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মোঃ আসাদুজ্জামান এবং মাতার নাম বি.টি হাসনা। তিনি দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: