রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা
ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণে রূপালী ব্যাংকের ১১টি শাখায় হেল্প ডেস্ক চালু

ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণে রূপালী ব্যাংকের ১১টি শাখায় হেল্প ডেস্ক চালু

স্বাধীন দিগন্ত ডেস্ক: আমানত বৃদ্ধিসহ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র আনতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে সকল প্রকার ইসলামী ব্যাংকিং সেবা গ্রহন করা যাবে।

মঙ্গলবার (২৩.১২.২০২৫) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং সেবা দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের আওতায় রূপালী সদন কর্পোরেট, পুরানা পল্টন কর্পোরেট, ধানমন্ডি কর্পোরেট, নর্থ সাউথ রোড, উত্তরা মডেল টাউন কর্পোরেট, মুগদা, নরসিংদী কর্পোরেট, রামপুরা, সাভার বাসস্ট্যান্ড, ইসলামপুর রোড, মানিকগঞ্জ কর্পোরেট ও পোস্তগোলা শাখা এবং আগারগাঁও উপশাখায় ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্কের মাধ্যমে গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এতে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ ভ্যার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: