শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মহম্মদপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিংয়ের উদ্বোধন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী প্রথমবার বিশ্বকাপে কুরাসাও, প্রতিপক্ষ ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানি কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান হারের ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল
সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাদের অংশগ্রহণে ৬ জুন ২০২৬ তারিখ আজ শনিবার ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ রেইনবো গেস্ট হাউজ, সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইন, গবেষণা ও উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সিলেট বিভাগাীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক সকল সূচকের পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ঋণ এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: