শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মহম্মদপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিংয়ের উদ্বোধন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী প্রথমবার বিশ্বকাপে কুরাসাও, প্রতিপক্ষ ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানি কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান হারের ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল
কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছে কর্মসংস্থান ব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বাস্তবায়িত Supporting Post COVID-19 Small Scale Employment Creation Project (SPCSSECP)-এর আওতায় এ স্বীকৃতি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত “Inclusive Finance and Enterprise Development” শীর্ষক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর হাতে সম্মাননা সনদ তুলে দেন।
বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সনদে উল্লেখ করা হয়, এসপিসিএসএসইসিপি কর্মসূচির সফল বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক দৃঢ় প্রাতিষ্ঠানিক অঙ্গীকার প্রদর্শন করেছে এবং তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (CMSEs) মাঝে অংশগ্রহণকারী ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ঋণ বিতরণ করে কর্মসংস্থান ব্যাংক। এর মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, অতিরিক্ত পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক ড. শিরিন আক্তার, জিএফএ কনসাল্টিং গ্রুপের টিম লিডার আলী সাবেত, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ঋণ ও অগ্রিম বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান এবং আব্দুল্লাহ আল বাকেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: