শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মহম্মদপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিংয়ের উদ্বোধন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী প্রথমবার বিশ্বকাপে কুরাসাও, প্রতিপক্ষ ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানি কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান হারের ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী

টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।

বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের রোগব্যাধি সম্পর্কে অনেক খামারির পর্যাপ্ত ধারণা নেই। ফলে রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। এ কারণে উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের জন্য অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছাগল পালন স্বল্প ব্যয়ে অধিক লাভজনক। একজন দরিদ্র মানুষ সঠিকভাবে ছাগল পালন করতে পারলে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, গরু – ছাগল থেকে দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, যা দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই হাজার গবাদিপশুকে এলএসডি ভ্যাকসিন প্রদান করা হবে। ভবিষ্যতে সদর উপজেলার সকল গবাদিপশুকে টিকাদানের আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিদেশি এলএসডি প্রতি ডোজে যেখানে প্রায় ৩০০ টাকা ব্যয় হয়, সেখানে বিএলআরআই উদ্ভাবিত দেশীয় ভ্যাকসিনের প্রতি ডোজ উৎপাদন ব্যয় মাত্র ৫০ টাকা। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্যাকসিনটি উৎপাদন ও মাঠপর্যায়ে বিতরণ করছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান। এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদিল হক সানু-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং খামারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: