সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
সোনার দাম প্রতি ভরি ১, ১৭, ৫৭৩ টাকা

সোনার দাম প্রতি ভরি ১, ১৭, ৫৭৩ টাকা

ঢাকা,  : দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এক গ্রাম সোনা কিনতে লাগবে ১০ হাজার ৮০ টাকা অর্থাৎ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। দেশের ইতিহাসে এটি সোনার সর্বোচ্চ দাম।
আজ সোমবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সোমবার বাজুসের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন মূল্য আজ বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৮৯ টাকা।
ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে সোনার মূল্য ৮০ হাজার ১৯০ টাকা ঠিক করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল শনিবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি ২২ ক্যারেটের দর ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে সোনার মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: