শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
বিটিআরসির গণশুনানি ৮ মে

বিটিআরসির গণশুনানি ৮ মে

ঢাকা: টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গণশুনানির আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিদের জন্য আগামী ৮ মে সকাল ১১টায় ঢাকায় আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হবে।

শনিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেওয়ার ব্যবস্থা করা হবে। গণশুনানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন নিবন্ধন করা আবশ্যক।

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য বা প্রশ্ন বা উপদেশ আগামী ২৫ এপ্রিলের মধ্যে https://bit.ly/btrcgov ওয়েব লিঙ্কের মাধ্যমে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।

সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ দানকারীদের একটি ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে এবং সরাসরি বিটিআরসি ভবনে ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: