সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
পেঁয়াজ রপ্তানিতে এবার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

পেঁয়াজ রপ্তানিতে এবার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

ঢাকা: পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অনির্দিষ্টকালে জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
শুক্রবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ভারত সরকার। শনিবার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

ভারত সরকারের নতুন আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত, যা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।

নাম না প্রকাশের শর্তে মুম্বাই-ভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী সংবাদমাধ্যমকে জানান, নতুন মৌসুমের ফসলের ক্রমবর্ধমান সরবরাহের সঙ্গে দরপতনের বিষয়টি বিবেচনায় নিলে, নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে।

বিশ্বে ভারত সবচেয়ে বড় পেয়াঁজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের ওপর নির্ভরশীল।

২০২৩ সালে শেষ হওয়া আর্থিক বছরে ২.৫ মিলিয়ন মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: