রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা
সিরাজগঞ্জে দুঃস্থদের খাদ্য সহায়তা দিলেন জনতা ব্যাংকের এমডি

সিরাজগঞ্জে দুঃস্থদের খাদ্য সহায়তা দিলেন জনতা ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর প্রাথমিক বিদ্যালয়ে রোববার (২৯ আগস্ট) জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ (এফএফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শোকাবহ আগস্ট মাসে দুঃস্থ-অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে জনাব ছালাম আজাদ বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে এই মাস বাঙালির অনন্ত শোকের মাস। এই শোককে শক্তিতে পরিনত করে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানই তাঁর রাজনীতির মূল প্রেরণা।
চলমান কোভিড অতিমারীতে চাপে পড়া অর্থনীতি পুনরোজ্জীবিত করা সেইসাথে ‘মানুষের জীবন ও জীবিকা’ সুসংহত রাখতে নেত্রীর দূরদর্শী প্রণোদনা প্যাকেজ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অর্থনীতির প্রতিটি সূচকে উন্নতি অব্যাহত আছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি হওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।
জনতা ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি উপস্থিত জনসাধারণকে আহ্বান জানান।
জনতা ব্যাংক লিমিটেড এর এরিয়া অফিস, সিরাজগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, এরিয়া অফিস, সিরাজগঞ্জ এর এজিএম (ইনচার্জ) মোঃ জাহিদুল আলমসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: