রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানের নেতৃত্বে ১৬ ডিসেম্বর সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ড.মোঃ আবদুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল ও মোঃ ওবায়দুল হকসহ ঊর্দ্ধতন নির্বাহী বৃন্দ, জাতীয়তাবাদী অফিসার সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।