রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে: শ্রম প্রতিমন্ত্রী

মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে: শ্রম প্রতিমন্ত্রী

চট্টগ্রাম: শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরো বাড়াতে হবে।
আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে। দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায় তাদের স্হান এদেশে হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী একই স্থানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অনুদান,প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: