শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
মাইকিং করে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন খটক মাছ জব্দ, মাটিচাপা

মাইকিং করে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন খটক মাছ জব্দ, মাটিচাপা

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি: বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে সেই মাছ নিমালে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের মোঃ হোসেন শরিফ পাচঁ লাখ টাকায় মাছটি কিনেন জেলেদের কাছ থেকে। বুধবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। খটক মাছ ৫ লক্ষ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান । মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে ব্যপক কৌতুহল সৃষ্টি হয়।
এরপর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি টের পেয়ে মাছটি জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরীক্ষার জন্য কিছু মাছ ল্যাবে পাঠানো হয়।এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঠবা‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) সুদীপ্ত দেবনাথ জানান, খটক মাছ বি‌ক্রির খবর পে‌য়ে তাৎখ‌নিক জব্দ ক‌রি। এসময় মাছ ব‌্যবসায়ী পা‌লি‌য়ে যায়।
বা‌গেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হো‌সেন জানান, বিলুপ্তপ্রায় খটক মাছ‌টি মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রশাসন জব্দ ক‌রে‌ছে। খবর পে‌য়ে মাছ‌টির হার‌পিক দি‌য়ে মা‌টি চাপা দেয়া হয় এবং কিছু মাছ ল‌্যা‌বে টেষ্ট করার জন‌্য ল‌্যা‌বে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: