রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
ভারত থেকে আসা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ভারত থেকে আসা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে কাজ করছে সরকার। শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আসবে।

আমদানি করা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।টিসিবি সারা দেশে এক কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিলে বাজারে চাপ কমবে বলে জানান তিনি। রোববার (১০ মার্চ) মোহাম্মদপুর টাউন হলে বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি। ভোক্তা অধিদপ্তরের বিশেষ দল বাজার তদারকিতে কাজ করবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে বাজার মনিটরিং করার আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ সময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ, কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাজার কমিটির সভাপতি বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: