বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম
বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স : সমাজকল্যাণ মন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি
বাকেরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, খোকন হাওলাদার, কামরুল ইসলাম টিপু, বাবলু মাঝি, ইসমাইল হোসেন, মিরাজ মাঝি, যুবদলের নেতা বেল্লাল হোসেন, মেহেদী হাসান, জুয়েল খান, জহিরুল ইসলাম সুজন, জসিম হাওলাদার, লিটন, আরিফুল ইসলাম খান, আবু হানিফ, পলাশ আকন, মামুন, রায়হান প্রমুখ।
এ সময় আলোচনা সভায় পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা আজ সময়ের দাবি। যুব সমাজ দেশের ক্রান্তিকালে সবসময়ই অগ্রভাগে ছিল, এখনো আছে। আমরা বাকেরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করে গনতন্ত্র পুনরুদ্ধারর মাঠে থাকবো।“
সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম বলেন, গণতন্ত্রের জন্য এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে যে কোনো ত্যাগ স্বীকারে যুবদল প্রস্তুত। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর আগামী নিশ্চিত করতে ঐক্যবদ্ধ।”

বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি নবপ্রেরণার প্রতীক। গঠনতন্ত্র ও আদর্শিক চেতনাকে ধারণ করে সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: