শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নারিকেল চাষকে কেন্দ্র করে দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নারিকেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের হাজারো কৃষক স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশে বছরে প্রায় কয়েক লাখ টন নারিকেল উৎপন্ন হলেও, এর সঠিক ব্যবহার এবং রপ্তানি কার্যক্রম গুছিয়ে তুলতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। প্রকল্পের মাধ্যমে নারিকেল চাষ শুধু পরিবারিক পর্যায়ে নয়, বাণিজ্যিক স্তরেও বিস্তার লাভ করবে।
একজন নারিকেল চাষি জানান, “সরকারের সহায়তায় পেলে আগামী তিন-চার বছরের মধ্যেই ভালো আয় প্রত্যাশা রাখব।”
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, নারিকেল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকাগুলোতে কৃষকের ভাগ্য বদলাবে। এটি শুধু চাষের পরিধি বাড়াবে না, বরং নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে।
নারিকেল রপ্তানিতে বিপ্লব: বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা :
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে নারিকেল রপ্তানি খাত। কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ ভাবে উদ্যোগে নিলে নারিকেল রপ্তানির প্রক্রিয়া সহজ হবে ও বৈদেশিক মুদ্রা অর্জনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নারিকেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে একদিকে যেমন স্থানীয় কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা সত্ত্বেও এতদিন নারিকেল রপ্তানিতে কাঙ্ক্ষিত অগ্রগতি ছিল না।
বর্তমানে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপেরসহ বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশি নারিকেলের চাহিদা বেড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ নারিকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে। সরকারিভাবে রপ্তানির নীতিমালা সহজ করলে রপ্তানিকারকরা আগ্রহ পাবেন ।
অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন, নারিকেলের মান উন্নয়ন ও পরিবহন সুবিধা বাড়ালে আগামী পাঁচ বছরের মধ্যে নারিকেল রপ্তানি থেকে প্রতি বছর শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
বিশ্লেষকরা বলছেন, নারিকেল রপ্তানি একটি সম্ভাবনাময় বিপ্লবের সূচনা করেছে। যথাযথ নীতিমালা ও সরকারি সহায়তা পেলে এটি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে।
নারিকেল অধিক ফলনে নতুন দিগন্তে কৃষকরা:
বাংলাদেশে নারিকেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় দেশের অনেক কৃষক স্বাবলম্বী হয়ে উঠছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে নারিকেল চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আবহাওয়া ও মাটির গুণাগুণ নারিকেল চাষের জন্য উপযোগী হওয়ায় কম খরচে অধিক ফলন সম্ভব হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, একবার নারিকেল গাছ রোপণ করলে দীর্ঘমেয়াদে ফলন পাওয়া যায়, যা তাদের আয়ের একটি নিরবচ্ছিন্ন উৎস হয়ে দাঁড়িয়েছে।
নারিকেল থেকে বিভিন্ন ধরনের পণ্য যেমন নারিকেল তেল, নারিকেল দুধ, নারিকেল পাউডারসহ নানান ধরনের খাদ্য ও রপ্তানি পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারেও নারিকেল একটি সম্ভাবনাময় পণ্য হিসেবে গুরুত্ব পাচ্ছে।
সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ ঋণের সুযোগ পেলে নারিকেলভিত্তিক শিল্প আরো বিকশিত হবে বলে আশা করছেন কৃষক ও বিশেষজ্ঞরা।
এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে নারিকেল বাংলাদেশের অন্যতম কৃষি রপ্তানি পণ্যে পরিণত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
নারিকেল প্রকল্পে হলে কৃষকের মুখে ফুটবে হাসি :
বাংলাদেশে নারিকেল চাষকে ঘিরে বছরব্যাপী চলমান একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে , যা কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। এ বিষয়ে কথা বলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হালিম তিনি জানান “নারিকেল চাষকে একটি লাভজনক ও টেকসই খাত হিসেবে গড়ে তুলতেই এই প্রকল্পটি হাতে নেওয়া যায় । ইতোমধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সফলভাবে নারিকেল বাগান সম্প্রসারণ করা হয়েছে। কৃষকরাও আগ্রহ নিয়ে এই চাষে যুক্ত হচ্ছেন।”
প্রকল্প পরিচালক আরও বলেন, “আমরা বছরব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, উন্নত জাতের নারিকেল চারা সরবরাহ করছি এবং বাজারজাতকরণে সহায়তা করছি। নারিকেল রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।”
তিনি আরো জানান, নারিকেল চাষ শুধু কৃষকের আয় বাড়াবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখবে ।
প্রকল্প পরিচালক আব্দুল হালিম আরো বলেন এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে নারিকেল হবে বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল।”
কৃষি সম্প্রসারণ ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নারিকেল প্রকল্প দেশের কৃষি খাতে এক নতুন দিগন্ত খুলে দেবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।