রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা
তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজবাডির “Ignite” ওয়ার্কশপ সিরিজের সফল সূচনা

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজবাডির “Ignite” ওয়ার্কশপ সিরিজের সফল সূচনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ অক্টোবর ২০২৫ — দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং তাদের নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “Ignite: A BizzBuddy Entrepreneurs Empowerment Series” শীর্ষক বিশেষ কর্মশালা। মিলেনিয়াম ফেলোশিপের আওতায় পরিচালিত BizzBuddy প্রজেক্টের এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আখইয়ার মুশফিকুর রহমান।

সোমবার বিকেল ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আয়োজনটি পরিচালনা করে BizzBuddy, সহযোগিতায় ছিল Na Shikhle Kemne Ki (NSKK) এবং Economics Career Alliance (ECA)।

উদ্যোক্তা উন্নয়নের অনুপ্রেরণামূলক আয়োজন
তরুণদের মাঝে উদ্ভাবনী চিন্তা, আর্থিক জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি — এই লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় “Ignite” সিরিজের প্রথম সেশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের ব্যবসা ও ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও , জনতা ব্যাংক ।
তিনি “আর্থিক জ্ঞান (Financial Literacy)” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বলেন, “একজন উদ্যোক্তার সাফল্যের জন্য পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য। ব্যবসা শুরু করার আগে আর্থিক পরিকল্পনা ও সচেতনতা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ড. মেসবা ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক, মাল্টিফ্যাবস লিমিটেড।
তিনি “ভবিষ্যৎ নেতাদের জন্য মেন্টরশিপ (Mentorship)” বিষয়ে অনুপ্রেরণামূলক আলোচনা করেন। তরুণদের আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা নিয়ে নেতৃত্বে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

আকর্ষণীয় কুইজ ও শিক্ষণীয় অভিজ্ঞতা
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি প্রাণবন্ত কুইজ সেগমেন্ট, যা পরিচালনা করেন হিমেল হাসান আকাশ। অংশগ্রহণকারীরা উদ্যোক্তা ধারণা, উদ্ভাবন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পান।

তরুণদের প্রতি আহ্বান
সমাপনী বক্তব্যে প্রজেক্ট লিড আখইয়ার মুশফিকুর রহমান বলেন “BizzBuddy শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজেকে একজন সক্ষম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক।”
তিনি ভবিষ্যতে “BizzBuddy” এর কার্যক্রম সারাদেশে বিস্তারের পরিকল্পনার কথাও জানান।

অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের উদ্যোক্তা হওয়ার বাস্তব প্রস্তুতি ও নেতৃত্বের কৌশল সম্পর্কে মূল্যবান জ্ঞান দিয়েছে। বক্তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ প্রজন্মের মধ্যে নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।

“Ignite: A BizzBuddy Entrepreneurs Empowerment Series”-এর এই প্রথম সেশনটি তরুণ উদ্যোক্তাদের জন্য এক অনন্য দিকনির্দেশনামূলক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোক্তা বিকাশ, নেতৃত্ব প্রশিক্ষণ ও আর্থিক জ্ঞান অর্জনে এমন উদ্যোগ দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: