সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
ডলার জমা রেখে টাকা ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক

ডলার জমা রেখে টাকা ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: ডলারের সম্ভব্য সংকট মাথায় রেখে বেশ কিছু ব্যাংক ডলার মজুদ করেছে। অন্য দিকে এ সব ব্যাংকে তৈরি হয়েছে নগদ টাকা সংকট।

আবার কোনো ব্যাংকের কাছে বাড়তি নগদ টাকা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সুবিধা দিতে কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।এমন পদ্ধতিতে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে ডলার রেখে টাকা নিতে পারবে। সংকট মিটে গেলে ওই ব্যাংক টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে ডলার ফেরত নিতে পারবে। এমন পদ্ধতি শিগরই চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজাউল হক সাংবাদিকদের এমনটাই জানান।

মুখপাত্র বলেন, বাণিজ্যিক ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা বেশি রয়েছে। কিন্তু তার কাছে নগদ টাকা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে, নগদ টাকার সংকট মেটাতে ডলার বিক্রি করে দিতে হয়। আবার ডলার বিক্রি করে দিলেও তার রিস্ক থাকে। কারণ, তার পরবর্তী পেমেন্ট দিতে গিয়ে ডলার পাওয়া নিয়ে শঙ্কা থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সঙ্গে একটি কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে। যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলারে রেখে টাকা নিতে পারেন। আবার যখন প্রয়োজন হবে টাকা দিয়ে তার ডলার নিয়ে যাবে।

মেজরাউল হক আরও বলেন, ব্যাংকগুলো সংকট থাকলেই তারল্য সুবিধা নেয়, এমন নয়। তার দৈনন্দিন কাজের জন্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে থাকে। এটা চলমান প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই এই ধার দিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: