রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা
জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক( চট্টগ্রাম): জাহাজ ভাঙা শিল্পের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। যে সকল ইয়ার্ড এখনও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নিয়মনীতি অনুসরণ করতে পারেনি তাদেরকে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। পরিবেশ দূষণ রোধ এবং জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এছাড়াও নৌপরিবহন উপদেষ্টা জাহাজ ভাঙা শিল্পে যে সকল শ্রমিকরা নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী শ্রম নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেন।
উপদেষ্টা আরও বলেন, সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌপরিবহন খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে।
শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: