শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মহম্মদপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিংয়ের উদ্বোধন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী প্রথমবার বিশ্বকাপে কুরাসাও, প্রতিপক্ষ ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানি কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান হারের ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল
ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ (বুধবার) বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

অংশগ্রহণকারী প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে তিন বলেন, এখানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে স্বাগত জানাই। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। আমরা পাশের দেশসহ এশিয়া ও ইউরোপের সব দেশের সঙ্গে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে দেশের ক্রীড়ঙ্গনকে সমৃদ্ধ করা সম্ভব । আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।


আজ বুধবার ১০ জুন দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে অ-১৮ প্রতিযোগিতা। আর অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ আফগানিস্তান। ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: