- মুন্সী মেহেদী হাসান
শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয় ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ শাহজাহান খাঁন, তিনি বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন। তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার উপর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনও ফালতু কথা বলার মানুষ না। যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন, এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয় তখন থেকেই । তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোন মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উথ্থাপিত হয়েছিলো তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিলো তখনই এই প্রশ্ন এসেছিলো।’
তিনি আরও বলেন, ‘সুতরাং আজকে যে আপনারা নতুন করে আপনারা যে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ধামচাপা দিয়ে লাভ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন জলন্ত সত্য কথাই বলেছেন। মানুষের সামনে এটা প্রমাণিত হওয়া উচিত। আমার প্রস্তাব, ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে আজকে এটা প্রমাণ করা হোক যে, লাশটা কার? তাহলে বিতর্কটা শেষ হয়ে যাবে।
এছাড়াও শাহাজান খাঁন আরও বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিক সকল ন্যয্য অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সচেষ্ট রয়েছে , বিগত সরকার ২০ বছরেও শ্রমিকদের মজুরি কাঠামোর সন্তোষজনক পরিবর্তন করতে পারে নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাত্র ১০ বছরে শ্রমিকদের বেতনভাতা বাড়িয়েছে কয়েকগুণ, এছাড়াও নারী শ্রমিকদের থাকার জন্য আবাসিক কলোনি নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন, এছাড়াও শ্রমিকদের কল্যানে বেশ কয়েকটি প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ঘাতকরা ভেবেছিলো বাংলার ইতিহাস এখানেই শেষ। কিন্তু তাদের সে আশা পুরণ হয়নি। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী জাতির জনকের স্বপ্ন পূরণে দেশের হাল ধরেছেন। এখন দেশের মানুষ ভালো আছে।
এর আগে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের,সাভার -আশুলিয়া – ধামরাই আঞ্চলিক কমিটির আহবায়ক – মোঃ রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম – আহবায়ক – মোঃ শামীম খাঁনের পরিচালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিঃ যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি – অধ্যক্ষ আব্দুল কাদের দেওয়ান, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রুহুল আমিন , মোঃ নূর ইসলাম, মোসাঃ লিমা ফেরদৌস, মোঃ বাহারাইনে সুলতান বাহার, মোসাঃ শাহিদা সরকার, মোসাঃ নাজমা আক্তার, মোসাঃ লাখ আক্তার, মোসাঃ কামরুন্নাহার, মোঃ মাহতাব উদ্দিন শহীদ,মোঃ শফিকুল ইসলাম শামীম প্রমূখ। এছাড়াও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার – আশুলিয়া – ধামরাই আঞ্চলিক কমিটির সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দু, যুগ্ম সদস্য সচিব – মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, সদস্য – মোঃ আলমগীর শেখ লালন, মোঃ শাহ আলম, মোঃ কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু,মোঃ আশিক, মোঃ কামরুল ইসলাম মৃধা, মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।