শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পীকার সবার খোঁজ খবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে নিজ এলাকার খ্রিস্টান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর সংসদ ভবনস্হ কার্যালয় সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পীকার তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পীকার বলেন, আমার এলাকায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল হাজং প্রতিনিধি দল, স্কুল -কলেজের শিক্ষার্থীসহ কৃষক -শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পীকার আরও বলেন, এই সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাঁদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলকাম হতে পারি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: