শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার

নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্য মোঃ রেজাউল করিম বাদশা (৪১ বগুড়া-৬) ও মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫ শেরপুর-৩) কে শপথ বাক্য পাঠ করান।

আজ (রবিবার) জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয় শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এসময় নবনির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ আসনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি সরকারের ঘোষিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যদ্বয় রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: