রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কর্মসংস্থান ব্যাংক। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এসময় কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ বাঙালি জাতির স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি স্থাপন করেছে। ভাষা শহীদদের এই ত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মহান ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে কর্মসংস্থান ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।