রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৯ম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম থেকে হাইব্রিড পদ্বতিতে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, এনডিসি, মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, সোয়ায়েব আহমেদ, ড. মো. ফেরদৌস আলম, স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও মো. রফিকুল আলম। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় এতে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার স্বশরীরে অংশ নেন।