রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

চট্টগ্রাম: কারফিউ শিথিল থাকায় নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার (২৪ জুলাই) সকালে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি।

যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।

এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে। তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা। যা আসছে তা ক্রেতার চাহিদার তুলনায় কম। তাই সবজির কিছুটা দামও বেড়েছে।

রিয়াজউদ্দিন বাজার আড়তে পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

নগরের কাজীর দেউড়ি বাজারে আসা ইমরান হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার উপরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: