সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা

২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা

ঢাকা: রমজান মাসে সাধারণত প্রবাসী আয় বাড়ে। এ সময় রমজানের খরচ ও ঈদের কেনাকাটার জন্য পরিজনেদের কাছে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

কিন্তু মার্চের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ সময়ে রোজা সম্পন্ন হয় ১১টি।মার্চের ২২ দিনের প্রতিদিন দেশে এসেছে ছয় কোটি ৪২ লাখ  ৯৩ হাজার ১৮২ মার্কিন ডলার।

যা আগের মাস ফেব্রুয়ারি বা আগের বছর মার্চের একই সময়ের চেয়ে কম।

২২ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪৮৮ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে (২০২৪) গড়ে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আর আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১২০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার। আর ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

তবে রোজার শেষের দিকে ঈদ আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: