রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
জনতা ব্যাংকে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

জনতা ব্যাংকে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে জনতা ব্যাংক লিমিটেড এর সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) ২০২১-২০২২’ এর কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পাদন এবং গতিশীল করার লক্ষ্যে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)’ শীর্ষক দিনব্যাপী (১৬-১০-২০২১) একটি ভার্চুয়াল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা এবং এমআইএস ডিপার্টমেন্ট এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। উক্ত ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচীতে জনতা ব্যাংক লিমিটেড এর সর্বস্তরের নির্বাহী, সকল বিভাগীয় ও এরিয়া প্রধান, সকল শাখা ব্যবস্থাপক এবং এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ সর্বমোট ৭৫০ জন প্রশিক্ষণার্থী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। জনতা ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)’ সংশ্লিষ্ট সূচকসমূহের ক্ষেত্রে জনতা ব্যাংকের এ যাবত অর্জিত সাফল্য এবং এতদ্বিষয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার জনাব এ.বি.এম. রুহুল আজাদ মহোদয় তাঁর মূল্যবান বক্তব্যে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির ধারণাসমূহ বিশদভাবে তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে জনতা ব্যাংক কর্তৃক এক লক্ষ কোটি টাকার উর্দ্ধে আমানত সংগ্রহ ব্যাংকের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। এছাড়াও জনতা ব্যাংকের অন্যান্য সাফল্যসমূহের উপরেও বিস্তারিত আলোকপাত করেন। উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে অচঅ সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও এপিএ সদস্য জনাব রুখসানা হাসিন, উপ-সচিব ও এপিএ সদস্য জনাব মাকছুমা আকতার বানু এবং এসপিও ও এপিএ সদস্য জনাব ফয়সাল আহমেদ। উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে অত্র ব্যাংকের ডিএমডি জনাব মোঃ জসীম উদ্দিন ও জনাব মোঃ আব্দুল জব্বার, সিএফও জনাব এ.কে.এম. শরীয়ত উল্যাহ এবং স্টাফ কলেজের প্রিন্সিপাল (জিএম) জনাব মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নির্বাহীবৃন্দ সংযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: