রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম
উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার
তেল ও চিনির দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

তেল ও চিনির দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে সয়াবিন তেল ও চিনির দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার মনিটরিং করছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর)রংপুর টাউন হলে রংপুর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রংপুর নগরীর বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে রচিত স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারত থেকে আমদানী ও রপ্তানী বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ভারতে মাছ রপ্তানী করার পরিকল্পনা গ্রহণের কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

এর আগে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: