রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম
উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার
মার্কিন শুল্ক কমে ২০ শতাংশ, বাংলাদেশের জন্য বড় স্বস্তি: বাণিজ্যসচিব

মার্কিন শুল্ক কমে ২০ শতাংশ, বাংলাদেশের জন্য বড় স্বস্তি: বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, আমেরিকার আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশের দীর্ঘ আলোচনায় মিলেছে বড় সাফল্য। প্রাথমিকভাবে বাংলাদেশের ওপর ৩৭% ট্যারিফ আরোপ করা হলেও, সরকারের ধারাবাহিক আলোচনার পর তা কমিয়ে ২০% করা হয়েছে।

যদিও সরকার এই ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়, তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ইতিবাচক।রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় গুলশান ক্লাব লিমিটেডে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, আমেরিকা মোট ১৫৪টি দেশের বিরুদ্ধে এই ট্যারিফ ঘোষণা করেছিল। এর মধ্যে বাংলাদেশও ছিল। ট্যারিফ ঘোষণার পরপরই সরকার দ্রুত পদক্ষেপ নেয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী এবং সিপিডি-এর মতামত নিয়ে আলোচনার কৌশল নির্ধারণ করা হয়।

আমেরিকার সঙ্গে চার ধাপের আলোচনার ফলশ্রুতিতে এই সাফল্য এসেছে উল্লেখ করে বাণিজ্যসচিব বিটিএমএ এবং বিজিএমইএ-এর মতো ব্যবসায়ী সংগঠনগুলোর অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত থাকলে আরও ভালো ফল অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে এবং দেশের বাণিজ্য ও উন্নয়নের জন্য কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: