শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ জুন) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বুধবার পুঁজিবাজারে লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ডিএসইতে ১২৭৯ কোটি এবং সিএসইতে ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ২০৫৭ পয়েন্টে অবস্থান করছে।এ দিন ডিএসইতে এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৯৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।বুধবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টি কোম্পানির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—মীর আকতার, একমি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, জেনেক্স, গোল্ডেন সন ও আরডি ফুড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর।

মঙ্গলবার সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: