রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী মোহাম্মদপুরের নাগরিক সমস্যা সমাধানে হাউজিংগুলোর সঙ্গে বৈঠক হবে : ববি হাজ্জাজ বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী দুদকে লিখিত অভিযোগে চাঞ্চল্য:
কোচিং ও ভর্তি বাণিজ্য, শিক্ষকদের মারধরের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন
হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে চিকিৎসকদের টার্গেট করছে: স্বাস্থ্যমন্ত্রী নৌপথে ঈদযাত্রার প্রস্তুতি দেখতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
শীত বাড়তে পারে জানুয়ারির শুরুতে

শীত বাড়তে পারে জানুয়ারির শুরুতে

দেশে ডিসেম্বরের এই সময়ে শীত পড়ার কথা থাকলেও ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর জানুয়ারি মাসের শুরুতে বাড়তে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমার পর তা আবারও বাড়তে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। এ ছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গতকাল বলেন, এখনও শীত নামেনি। তবে জানুয়ারি মাসের শুরুতে শীত বাড়তে পারে।

তিনি বলেন, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: