শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও মানবিক করতে বিশিষ্ট সাংবাদিক, জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর পরিচালক এবং তারেক রহমান-এর আস্থাভাজন আমিরুল ইসলাম কাগজীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী নাগরিকরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী নেতৃত্ব দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল বলছে, একজন পেশাদার ও নীতিনিষ্ঠ ব্যক্তি হিসেবে আমিরুল ইসলাম কাগজী দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাংবাদিকতা পেশার মাধ্যমে তিনি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন এবং শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কাজ করেছেন।
অভিভাবকদের মতে, বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তারা বিশ্বাস করেন, একজন টেকনোক্র্যাট নেতৃত্ব শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিমুক্ত রেখে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এগিয়ে নিতে পারবেন।
শিক্ষার্থীদের অভিভাবকরা আরও বলেন, প্রাথমিক স্তরের শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাই এই গুরুত্বপূর্ণ খাতের নেতৃত্বে একজন দক্ষ, সৎ ও দূরদর্শী ব্যক্তির প্রয়োজন। আমিরুল ইসলাম কাগজীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার সমতা নিশ্চিতকরণ এবং গ্রামীণ শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা খাতে নীতিনিষ্ঠ ও অভিজ্ঞ নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ, মানবিক ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেই প্রত্যাশা থেকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আমিরুল ইসলাম কাগজীকে দেখতে চাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।