শনিবার, ০৬ Jun ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মাটি রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায় এবং অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলে। তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আজ বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান জাতীয় বৃক্ষমেলা পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।

মেলায় পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরিবেশবান্ধব চারা উৎপাদন ও বিপণনে নিয়োজিত নার্সারি মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগ প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মেলায় এসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, ঢাকা সামাজিক বন অঞ্চলের হোসাইন মুহম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানাসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: