শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আগুনের মধ্যে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হাউজ খাস এলাকার হাউজ রানি অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষের এই হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স টিম অংশ নেয়।হোটেলের রেস্তোরাঁর প্রধান শেফ কেসর সিং জানান, সকাল ৮টার দিকে তিনি রান্নাঘরের একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। তিনি ও তার সহকারী দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো হোটেলকে গ্রাস করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কিছু মানুষ জ্বলন্ত ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: