শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
জানুয়ারিতে বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

জানুয়ারিতে বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি দেখতে ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের সমর্থকরা। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।

২০২৬ সালের বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিনটি দেশ; যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই টুর্নামেন্ট। আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপকে সামনে রেখে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজন করা হয়েছে। এই সফরে ট্রফিটি ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি শহর ঘুরবে। প্রায় পাঁচ মাসব্যাপী এই যাত্রায় বিশ্বের নানা প্রান্তের ফুটবলভক্তরা কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে এই আয়োজনকে আরও বিশেষ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন। অংশ নিতে হলে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।

প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমই এই উদ্যোগের মূল অনুপ্রেরণা। তার ভাষায়, বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের ফুটবলের আবেগ ও উত্তেজনার আরও কাছাকাছি নিয়ে আসাই তাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: