শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক- মেহনতী ভাইবোনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা 

জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক- মেহনতী ভাইবোনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা 

মুন্সী মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির ঝিলিক,  ঈদূল ফিতরের এই আনন্দধারা ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি শ্রমিক- মেহনতী মানুষের ঘরে ঘরে,  আগামী দিনগুলো হোক সুন্দর ও আনন্দময়।   দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে ঘরে খুশির বার্তা নিয়ে আসছে ঈদুল ফিতর ২০২৫। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনপ্রিয় শ্রমিক সংগঠন জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে  সকল শ্রমিক-মেহনতী, পেশাজীবি ও দেশবাসীকে ঈদূল ফিতরের  আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি শ্রমিকবান্ধব নেতা মোঃ শামীম খাঁন ।

এসময় শ্রমিকনেতা মোঃ শামীম খাঁন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসছে খুশির  ঈদ। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে   মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে শিল্প মালিকদের কাছে জোর দাবি জানাচ্ছি  আপনারা  সকল শ্রমিক ভাই বোনের ঈদ বোনাস,বেতনসহ সকল ন্যয্য পাওনাদি ঈদের আগেই পরিশোধ করুন। যাতে করে সকল শ্রমিকগন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্য বলছি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি যাবেন তারা কেউ তাড়াহুড়ো করবেন না। সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজ দ্বায়িত্বে বুঝে নিন।পথে অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন, দূর্ঘটনা এড়াতে সাবধানে  চলাচল করুন।নিরাপদে নির্বিঘ্নে মা-বাবা,পরিবার, পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসবেন। মনে রাখবেন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। পুলিশ ভাইদের কাছে অনুরোধ, আপনারা শ্রমিক ভাইবোনসহ সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল পদক্ষেপ গ্রহণ করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন । যাতে করে পথিমধ্যে কেউ ছিনতাই, চাঁদাবাজি এবং মলমপার্টির শিকার হয়ে ক্ষতিগ্রস্ত না হয়, স্বস্তির সাথে সকলে যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে। ঈদ আনন্দে ম্লান হোউক সকলের জীবন। শিল্পাঞ্চলের সকল শ্রমিক- মেহনতী  ভাই বোনদের সুস্থ সুন্দর ঈদযাত্রার শুভ জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশন সভাপতি মোঃ শামীম খাঁন  এর পক্ষ থেকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম  শুভেচ্ছা, ঈদ মোবারক।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: