শনিবার, ০৬ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
ল্যাপটপ চার্জ না হলে যা করবেন

ল্যাপটপ চার্জ না হলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাসায় বা অফিসে ল্যাপটপে কাজ করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। নতুন বা পুরোনো- যেকোনো অবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে।
বাসায় ল্যাপটপে চার্জজনিত কোনো সমস্যা হলে এই উপায়গুলো ফলো করতে পারেন-

সাধারণ সমস্যা: চার্জ না হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ ভুল হলো পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করা হয়েছে কিনা বা সুইচ চালু করা হলো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এ ভুল অনেকেই করে থাকেন। এছাড়াও ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না সেটি চেক করতে হবে।

চার্জার চেক: অনেক সময় চার্জার ঠিক মতো কাজ করে না। তাই ল্যাপটপ ও পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করতে হবে।

চার্জিং পোর্ট পরীক্ষা: চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না দেখে নিতে হবে। যদি সেটি হয়, নরম-ব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করতে হবে।

ব্যাটারি নষ্ট: ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়। তাই ল্যাপটপ যদি কয়েক বছর পুরনো হয়, সম্ভাবনা রয়েছে যে ব্যাটারিটি আর চার্জ নিতে পারছে না। সেক্ষেত্রে ব্যাটারি পাল্টে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: